Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ২১২ জন

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১৯:০৯ | আপডেট: ১৮ জুন ২০২৫ ২১:৩২

ফাইল ছবি: ডেঙ্গু

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ১২৯ জন এবং নারী ৮৩ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বুধবার (১৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৩ জন, ময়মনসিঙ্গহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এক জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন রয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৬ হাজার ৬৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে একলাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো