Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ২২:১৬ | আপডেট: ১৯ জুন ২০২৫ ০০:১৪

সিলেট: সিলেটে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) দুপুর ও বিকেলে সিলেটের মোগলাবাজার ও জকিগঞ্জের অফিস বাজারে এই দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টমটমচালক সাবু মিয়া (৫০) বারঠাকুরী ইউনিয়নের হাসিতলা গ্রামের হারুন মিয়ার বড় ভাই। পৃথক ঘটনায় দক্ষিণ সুরমা থানার সিলাম আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী ঝর্না বেগম (৩৫) ও তার ছেলে সিয়াম আহমদ (৯)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জকিগঞ্জ উপজেলার অফিস বাজার এলাকায় বিকেলে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি টমটমকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই টমটমচালক সাবু মিয়া নিহত হন।

বিজ্ঞাপন

এই দুর্ঘটনায় বর-কনে এবং শিশুসহ অন্তত ১০ জন বরযাত্রী গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে, দুপুর ১২টায় সিলেটের মোগলাবাজার থানার শ্রীরামপুরে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ঝর্না বেগম নামের এক নারী নিহত হন। এতে আহত হয়ে বিকেলে নিহতের ছেলে সিয়াম আহমদও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। স্বামী জুনেদসহ তার অপর দুই ছেলে-মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয়দের সহযোগিতায় তাদের সবাইকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার উপপরিদর্শক (এসআই) আলিফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত ঝর্না ও তার ছেলের মরদেহ মর্গে রাখা হয়েছে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো