Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ২০ বাংলাদেশিকে ‘পুশইন’ বিএসএফ’র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ২২:৫১

পুশইন হয়ে আসাদের আটক করেছেন বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (১৮ জুন) ভোরে ভারত তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিলে পরে বিজিবির টহল দল তাদের আটক করে।

৫৩ বিজিবি ব্যাটালিনের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের মধ্যে তিনজন পুরুষ, ৭ জন মহিলা ও ১০ জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকররা বাংলাদেশি নাগরিক। সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তাদের নাম ও ঠিকানা যাচাই এর কাজ শেষে তাদেরকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে জোর প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো