Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জিয়াউর রহমানকে নিয়ে ঢাবিতে কাল সেমিনার

ঢাবি করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ২৩:৩০ | আপডেট: ১৯ জুন ২০২৫ ০৯:০২

‘জিয়াউর রহমানের শিক্ষাদর্শন ও কর্মসূচি’ সেমিনার নিয়ে ঢাবি সাদা দলের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বহুবছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনার হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৯ জুন) ঢাবির জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দলের আয়োজনে ‘জিয়াউর রহমানের শিক্ষাদর্শন ও কর্মসূচি’ শিরোনামে সেমিনারটি অনুষ্ঠিত হবে।

বুধবার (১৮ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান সেমিনার আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। সেমিনারটি সকাল ১১টায় শুরু হবে। এতে কি-নোট স্পিকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

বিজ্ঞাপন

সে‌মিনা‌রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আব্দুল মঈন খান, বি‌শেষ অতি‌থি হিসে‌বে বিএন‌পির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং মুখ্য আলোচক হিসেবে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বক্তব্য দেবেন।

সেমিনার বিষয়ে সাদা দলের আহবায়ক মোর্শেদ হাসান খান বলেন, ‘জিয়াউর রহমানকে নিয়ে অন্যান্য দলের মধ্যেও বিতর্ক নেই। আমরা শিক্ষাদর্শন দিয়ে শুরু করেছি। তবে অন্যান্য বিষয়ও সামনে আসবে।’

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাঠ্যবইয়ে জিয়াউর রহমান ও তার জাতীয়তাবাদী আদর্শ অন্তর্ভুক্ত করার জন্য আমরা চাপাচাপি করব। যতটুকু স্বাভাবিকভাবে আসবে, ততটুকুই। আমরা এর জন্য পুশ করব না।’

সাদা দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সরকার বলেন, ‘১৭ বছর ধরে এ ধরনের অনুষ্ঠান করা আমাদের জন্য সম্ভব ছিল না। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিই এমন ছিল। একবার রুহুল কবির রিজভী সম্পূর্ণ ব্যক্তিগত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে এসেছিলেন। সেটিকেও তারা নানা ষড়যন্ত্রের মোড়কে উপস্থাপন করেছিল।’

সাদা দ‌লের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালামের সঞ্চালনায় সংবাদ সম্মেল‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন হাজী মুহম্মদ মুহসীন হ‌লের প্রাধ‌্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম, শিক্ষা ও গ‌বেষণা ইন‌স্টি‌টিউ‌টের অধ‌্যাপক শাহ শামীম আহ‌মেদ, জীববিজ্ঞান অনুষ‌দের অধ‌্যাপক ড. আসলাম হো‌সেন, ম‌নো‌বিজ্ঞান বিভা‌গের অধ‌্যাপক সৈয়দ তানভীর রহমান, অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং অধ্যাপক এম এ কাউসার প্রমুখ।

সারাবাংলা/কেকে/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো