Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ১১:৪৫ | আপডেট: ১৯ জুন ২০২৫ ১৪:৪১

শামসুল আলম। ফাইল ছবি

ঢাকা: সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি।

জানা গেছে, শামসুল আলমকে বুধবার (১৮ জুন) রাতে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা রয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২১ সালের জুলাইয়ে টেকনোক্রেট কোটায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন শামসুল আলম। তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ছিলেন। অর্থনীতিতে একুশে পদক পেয়েছিলেন তিনি।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো