Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশবাসীকে দেশি ফল খাওয়ার আহ্বান কৃষি উপদেষ্টার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ১৬:৩৮ | আপডেট: ১৯ জুন ২০২৫ ১৯:৩১

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকা: দেশবাসীকে দেশি ফল খাওয়ার আহ্বান জানিয়ে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশি ফল খেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। আমরা বিদেশে প্রচুর দেশি ফল পাঠাচ্ছি। যার মধ্যে রয়েছে আম, কাঁঠাল, পেয়ারা। চীনে নতুনভাবে আম পাঠানো শুরু হয়েছে। রফতনি বাড়লে কৃষকরা উপকৃত হবেন।

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) চত্বরে শুরু হওয়া তিন দিনব্যাপী জাতীয় ফলমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দেশীয় ফল সবার কাছে পরিচিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

এদিন সকালে মেলার উদ্বোধন করেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী ২১ জুন পর্যন্ত চলবে মেলা।

বিজ্ঞাপন

কৃষি উপদেষ্টা বলেন, ৬৪ জেলায় এই মেলা হবে। উপজেলায়ও মেলা হবে। এর উদ্দেশ্য হলো দেশীয় ফল সবার কাছে পরিচিত করা। অনেকেই দেশি ফল চেনেন না। তারা আঙুর, আপেলের মতো বিদেশি ফল খান। অথচ আমাদের ফলের গুণগত মান ও স্বাদ বিদেশি ফলের থেকেও বেশি।

এর আগে, কৃষি উপদেষ্টা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। সরকারি পর্যায়ে ২৬টি ও বেসরকারি পর্যায়ে ৪৯টি মিলিয়ে মোট ৭৫টি প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করেছে।

কৃষি মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীসহ দেশের ৬৪ জেলার ৪৩১ উপজেলায় এ ফল মেলা অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় ফল মেলার এবারের প্রতিপাদ্য- ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত। ফল মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে ও রাসায়নিক মুক্ত বিভিন্ন জাতের ফল কিনতে পারছেন।

সারাবাংলা/ইএইচটি/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো