Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কিউএস বিশ্ব র‌্যাংকিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি করেস্পন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ১৮:১১ | আপডেট: ১৯ জুন ২০২৫ ১৯:৩০

কিউএস বিশ্ব র‌্যাংিকংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (QS) প্রকাশিত ২০২৬ সালের ‘QS World University Rankings 2026: Top Global Universities’ শীর্ষক তালিকায় দ্বিতীয়বারের মতো বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এবারের বিশ্ব র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৮৪তম। বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষ স্থান অধিকার করেছে। উল্লেখ্য, গতবছরের র‌্যাংকিংয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় দেশ সেরা হয়েছিল।

বিজ্ঞাপন

বিশ্বের ১ হাজার ৫০১টি বিশ্ববিদ্যালয়ের ওপর এই র‌্যাংকিং করা হয়। বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক মান মূল্যায়নের জন্য QS বর্তমানে মোট নয়টি সূচক ব্যবহার করে, যার প্রতিটিতে সর্বোচ্চ স্কোর ১০০। সূচকগুলোর গড় স্কোরের ভিত্তিতে চূড়ান্ত অবস্থান নির্ধারিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্কোর ২৮ দশমিক ৭০। গবেষণা ও আবিষ্কার সূচকে একাডেমিক খ্যাতিতে স্কোর ৩০ দশমিক ৫০ এবং শিক্ষকপ্রতি গবেষণা-উদ্ধৃতিতে স্কোর ৬ দশমিক ৯০ পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। এছাড়া, শিক্ষণ অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে স্কোর ১০ দশমিক ৫০, কর্মসংস্থান ক্ষেত্রে ফলাফলের স্কোর ৯৭ এবং চাকরির বাজারে সুনামের জন্য স্কোর ৫১ দশমিক ৩০ অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বৈশ্বিক সম্পৃক্ততা সূচকে আন্তর্জাতিক শিক্ষক অনুপাতে স্কোর ২ দশমিক ২০, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্কে ৫৭ দশমিক ৮০, আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতে ১ দশমিক ৪০ এবং ছাত্র বৈচিত্র্যে স্কোর ১ দশমিক ৩০ পেয়েছে এই বিশ্ববিদ্যালয়। ‘সাসটেইনেবিলিটি’ বা স্থায়িত্ব সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর ৫৪ দশমিক ২০।

সারাবাংলা/কেকে/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো