Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দু’দিনব্যাপী ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৫’ শনিবার শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ২৩:৩০

ছবি: সংগৃহীত

ঢাকা: শুরু হতে যাচ্ছে দেশের বিপিও শিল্পের সর্ববৃহৎ শীর্ষ সম্মেলন ‘বিপিও সামিট বাংলাদেশ- ২০২৫’। আগামী ২১ ও ২২ জুন রাজধানীর সেনাপ্রাঙ্গণ ভেন্যুতে ষষ্ঠবারের মতো এই মেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বিজনেস প্রোমোশন কাউন্সিল যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বাক্কো থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, শনিবার (২১ জুন) সকাল ১০টায় মেলার উদ্বোধন হবে এবং রোববার (২২ জুন) মেলার সমাপনী হবে সন্ধ্যা ৭ টায়। সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘বিপিও ২.০: রেভুলেশন টু ইনোভেশন’, যা নতুন সম্ভাবনাময় বাংলাদেশ রূপান্তরের প্রতিচ্ছবি।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) ড. আনিসুজ্জামান চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব। বিশেষ অতিথি হিসেবে থাকছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মহাপরিচালক মো. আবু সাঈদ, বানিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মু: নজরুল ইসলাম, বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম, এবং বাক্কো সাধারণ সম্পাদক ফয়সল আলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের মেলায় ৩০টি দেশীয় ও আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি বা বিপিও প্রতিষ্ঠান অংশ নেবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা উপস্থাপনের সুযোগ পাবে। সামিট হবে এক আন্তর্জাতিক গ্রাহকসেবা ও অভিজ্ঞতা কেন্দ্রিক মিলনমেলা। এছাড়া মেলায় ৯টি তথ্যপ্রযুক্তি বিষয়ক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। অংশগ্রহণ করবেন আইটিইএস ক্রেতা প্রতিষ্ঠানসমূহ ও আন্তর্জাতিক খ্যাতনামা বিশেষজ্ঞরা। অভিজ্ঞতা ও জ্ঞানের বিনিময়ের মাধ্যমে সামিটটি একটি বিশ্বমানের প্ল্যাটফর্মে পরিণত হবে। একইসঙ্গে এই মেলায় থাকবে জব ফেয়ারও। আগ্রহীদের কাছ থেকে সিভি সংগ্রহ করা হবে বিপিও খাতে চাকুরির সুযোগ তৈরি করা হবে এবং যোগ্য প্রার্থীদের জন্য নিয়োগের ব্যবস্থা থাকবে।

মেলার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হিসেবে থাকছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এবং টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)।

সারাবাংলা/ইএইচটি/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো