Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ২৩:৫৭

প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হরলাল পাল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হরলাল পাল একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের মৃত গিরিশ চন্দ্র পালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হরলাল পাল বাড়ির পাশে কচু খেতে কচুর লতি তুলতে যান। সে সময় কচু খেতে ছিঁড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পল্লী বিদ্যুৎ সমিতি সুবর্ণচর জোনের ডিজিএম মো. আরব আলী সেক জানান, সকাল থেকে পুরো উপজেলায় ঝড়ো আবহাওয়া বিরাজ করছিল। এতে বিদ্যুতের একটি লাইন ছিঁড়ে পড়ে যায়। তবে ওই এলাকাটি একটি অভিযোগ কেন্দ্রের আওতায় থাকলেও বিষয়টি তাদের কেউ জানায়নি। বৃদ্ধ খেতে কচুর লতি তুলতে গিয়ে ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে টেকনিক্যাল দল পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন মিয়া বলেন, ‘বৃদ্ধ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো