Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেট সীমান্তে ভারতের অভ্যন্তরে গাছে ঝুলছিল বাংলাদেশি যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ০০:২৩ | আপডেট: ২০ জুন ২০২৫ ১৪:৩৫

প্রতীকী ছবি

সিলেট: সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ গাছের ডালে পাওয়া গেছে। বিজিবির ধারণা, ভারতীয় খাসিয়ারা তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সীমান্তের ১২৫৮ নম্বর মেইন পিলারের ২০ নম্বর ভারতীয় সাব-পিলারের অভ্যন্তরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জাকারিয়া (২৩)। তিনি কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামারগ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মরদেহটি একটি গাছের ডালে দড়িতে ঝুলছিল, যা দেখে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

বিজিবির উৎমা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা ১১টা ৪০ মিনিটের সময় সীমান্তের ১২৫৮ বিএস পিলারের কাছে একটি গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। সম্ভবত, সীমান্তের ওপারে যাওয়ায় খাসিয়ারা তাকে মেরে ঝুলিয়ে রাখতে পারে।

বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মরদেহ হস্তান্তরের জন্য আহ্বান জানানো হয়েছে। বিজিবি এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো