Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্লাব বিশ্বকাপ ২০২৫ / ফ্রি-কিকে মেসির অবিশ্বাস্য গোল, ইতিহাস গড়ে জিতল মায়ামি

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২৫ ০৮:২৭ | আপডেট: ২০ জুন ২০২৫ ১৪:৩৫

মেসির গোলে মায়ামির জয়

নিজের ক্যারিয়ারে ফ্রি-কিকে কম গোল করেননি তিনি। তবে লিওনেল মেসির কাছে এই গোলটা হয়তো একটু বেশিই ‘স্পেশাল’ হয়ে থাকবে। ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও মেসির অবিশ্বাস্য এক ফ্রি-কিকে পোর্তোর বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে মায়ামি। ইউরোপিয়ান ক্লাবের বিপক্ষে এটিই মেজর সকার লিগের কোনো ক্লাবের প্রথম জয়।

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটের মাথায় এগিয়ে যায় পর্তুগিজ ক্লাব পোর্তো। পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন সামু ওমোরদিওন। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পোর্তো। প্রথমার্ধে বিবর্ণ ছিল মায়ামি, বিবর্ণ ছিলেন মেসিও।

দ্বিতীয়ার্ধে অবশ্য পালটে যায় পুরো দৃশ্যপট। ৪৭ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান সেগোভিয়া। ৫৪ মিনিটে বক্সের অনেকটা বাইরে ফ্রি-কিক পায় মায়ামি।

বিজ্ঞাপন

সেই ফ্রি-কিক থেকে বাঁ পায়ের চিরচেনা সেই জাদুকরী শটে গোল করে দলকে উল্লাসে ভাসান মেসি। তার এই গোলেই শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে মায়ামি।

এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ এ এর দ্বিতীয় স্থানে আছে মায়ামি। ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে পালমেইরাসের মুখোমুখি হবেন মেসিরা।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো