Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এইচএসসি পরীক্ষার্থীদের রোল শিট প্রিন্ট ১৮ জুন থেকে

সারাবাংলা ডেস্ক
২০ জুন ২০২৫ ১১:৪৩

ঢাকা: আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার রোল শিট ১৮ জুন থেকে প্রিন্ট করার নির্দেশনা দেয়া হয়েছে। এই নির্দেশনা জানিয়ে সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে।

সম্প্রতি, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা সংশোধিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২৫ সালের শিক্ষার্থীদের রোল শিট ঢাকা শিক্ষা বোর্ডের নির্ধারিত লিংক থেকে ১৮ তারিখ থেকে প্রিন্ট করার জন্য নির্দেশনাসহ অনুরোধ করা হলো।

রোল শিট সংগ্রহের জন্য বোর্ডের নির্ধারিত ওয়েব ঠিকানা ব্যবহার করতে হবে।

বিজ্ঞাপন

www.dhakaeducationboard.gov.bdwww.dhakaeducationboard.gov.bd

জানা গেছে, রোল শিট হলো পরীক্ষার জন্য পরীক্ষার্থীর নামের তালিকা, যেখানে প্রত্যেক পরীক্ষার্থীর একটি নির্দিষ্ট রোল নম্বর থাকে। এটি সাধারণত পরীক্ষার দিন পরীক্ষার্থীদের বসার স্থান চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয়।

এটি সাধারণত একটি তালিকা বা চার্ট আকারে থাকে, যেখানে পরীক্ষার্থীদের রোল নম্বর অনুযায়ী বসার স্থান উল্লেখ করা থাকে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, আগামী ২৬ জুন অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ১১টি শিক্ষা বোর্ডের অধীন ফরম পূরণ করেছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ও ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো