Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামীম, সম্পাদক মহব্বত হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ১৮:৩৫

সভাপতি শামসাদুল আখতার শামীম, সম্পাদক মহব্বত হোসেন ও কোষাধ্যক্ষ মহিউদ্দিন সুমন।

টাঙ্গাইল: টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটিতে দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার শামসাদুল আখতার শামীম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক আমার দেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মহব্বত হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২০ জুন) শহরের নিরালা ঘর চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মির্জা মাসুদ (মাই টিভির জেলা প্রতিনিধি), যুগ্ম সম্পাদক শফিকুজ্জামান খান মোস্তফা (এশিয়ান টিভি ও বাংলাবাজার পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি), কোষাধ্যক্ষ মহিউদ্দিন সুমন (বাসস, জি’টিভি ও সারাবাংলার টাঙ্গাইল প্রতিনিধি), সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন (আরটিভির টাঙ্গাইল প্রতিনিধি), ক্রীড়া সম্পাদক আনোয়ার কবির (দৈনিক আমার দেশ পত্রিকার সখিপুর প্রতিনিধি)

বিজ্ঞাপন

নির্বাচনের আগে সকালে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি শামসাদুল আখতার শামীম। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন, প্রবীণ সাংবাদিক বিমান বিহারী দাস এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপির সাবেক সভাপতি নাসিম এম খান রুনু। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মহব্বত হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভায় জেলার ১২টি উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় ৭০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো