Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের তথ্য আহ্বান ছাত্রদলের

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ২৩:২২
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদল তাদের তৃণমূল থেকে কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে, যারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং নির্যাতন, নিপীড়ন, গ্রেফতার ও মামলার শিকার হয়েছেন, তাদের প্রামাণ্য নথি জমা দিতে।

শুক্রবার (২০ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ জুন রাত ৮টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল শিক্ষাপ্রতিষ্ঠান (বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা) এবং জেলা, মহানগর, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের সকল ইউনিটের নেতা, কর্মী ও সমর্থকদের তথ্য জমা দিতে হবে।

বিজ্ঞাপন

এর মধ্যে থাকবে: নাম ও পদবী। ঘটনাস্থলের ছবি, ভিডিও এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি। আন্দোলন চলাকালীন যারা গ্রেফতার, মামলা, রিমান্ড ও সরকারি বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন, তাদের মামলার এজাহার, এফআইআর, ফরোয়ার্ডিংসহ সংশ্লিষ্ট নথিপত্রের ফটোকপি/স্ক্যানকপি।

এইসব তথ্য ছাত্রদলের ৩৮টি সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত টিমের নিকট এবং নিজ জেলা বা মহানগর ইউনিটের দফতরে হোয়াটসঅ্যাপ বা ইমেইল যোগে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

সংগৃহীত তথ্য পরবর্তীতে সংশ্লিষ্ট টিম ও জেলা/মহানগরের দফতর থেকে নিম্নোক্ত বিভাগ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের বরাবর পাঠাতে হবে:

  • শফিকুল ইসলাম শফিক (সহ-সাধারণ সম্পাদক): ঢাকা বিভাগের সকল জেলা (যোগাযোগ: 01948-025212, [email protected])
  • জাহাঙ্গীর আলম জনি (সহ-সাংগঠনিক সম্পাদক): ঢাকা বিভাগের সকল মহানগর (যোগাযোগ: 01721-711508, [email protected])
  • শরীফ প্রধান শুভ (প্রচার সম্পাদক): ঢাকার পাঁচটি বিশ্ববিদ্যালয় ও পাঁচটি কলেজ (যোগাযোগ: 01755-378215, [email protected])
  • মিনহাজ আহমেদ প্রিন্স (সাহিত্য ও প্রকাশনা সম্পাদক): বরিশাল, খুলনা ও রংপুর বিভাগ (যোগাযোগ: 01711-832186, [email protected])
  • আরিফুল ইসলাম আরিফ (সহ-দপ্তর সম্পাদক): ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগ (যোগাযোগ: 01723-778215, [email protected])
  • মোঃ নাজমুচ্ছাকিব (সহ-দপ্তর সম্পাদক): চট্টগ্রাম, কুমিল্লা ও ফরিদপুর বিভাগ (যোগাযোগ: 01738-376066, [email protected])

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো