Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আলোকচিত্রী চঞ্চল মাহমুদ মারা গেছেন

সারাবাংলা ডেস্ক
২১ জুন ২০২৫ ১১:০৭ | আপডেট: ২১ জুন ২০২৫ ১৩:৫৬

আলোকচিত্রী চঞ্চল মাহমুদ।

‎ঢাকা: দেশের প্রখ্যাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদ মারা গেছেন। শুক্রবার (২০ জুন) রাজধানী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। এর আগে, গত চারদিন আগে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

‎‎চঞ্চল মাহমুদের ছাত্র ও আলোকচিত্রী সাহাদাত পারভেজ জানিয়েছেন, চারদিন আগে হার্ট অ্যাটাক হলে তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। এ পর্যন্ত সাতবার হার্ট অ্যাটাক হয় তার।

‎‎আজ শনিবার (২১ জুন) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে বনানী কবরস্থানে দাফন করা হবে।

বিজ্ঞাপন

‎‎চঞ্চল মাহমুদ বাংলাদেশের ফ্যাশন ও মডেল আলোকচিত্র জগতে অন্যতম নাম। প্রায় সাড়ে ৪ দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করছেন তিনি। চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করতেন। একাধিক প্রদর্শনী হয়েছে তার ছবির। বাংলাদেশের অসংখ্য মডেল ও অভিনেতা তার ছবির মধ্য দিয়ে পরিচিতি পেয়েছেন।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো