Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সড়ক অবরোধ করে ইউআইইউ শিক্ষার্থীদের বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১১:৩৭ | আপডেট: ২১ জুন ২০২৫ ১৪:৩৬

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর গুলশান বাড্ডার মাঝামাঝি নতুনবাজার এলাকায় বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে রামপুরা-বাড্ডা সড়কে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন ওই এলাকায় দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষ।

শনিবার (২১ জুন) সকাল ৮টা থেকে নতুনবাজার মোড়ে “নতুনবাজার ব্লকেড ও অবস্থান কর্মসূচি” পালন করছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়টির কয়েকজন শিক্ষার্থীকে ‘বহিষ্কার’ ও প্রশাসনের ‘স্বেচ্ছাচারী আচরণের’ বিরুদ্ধে আজ সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো-

বিজ্ঞাপন
  • ইউআইইউ প্রশাসনের অবৈধভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার,
  • বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সক্রিয় রাজনৈতিক সিন্ডিকেট ও স্বেচ্ছাচারী সিদ্ধান্ত গ্রহণের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া ও
  • ছাত্রদের মত প্রকাশের অধিকার এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা দাবি, এই আন্দোলন দেশের বেসরকারি উচ্চশিক্ষা ব্যবস্থায় দীর্ঘ দিনের অব্যবস্থাপনার বিরুদ্ধে শিক্ষার্থীদের একটি ঐক্যবদ্ধ পদক্ষেপ। আমরা মনে করি, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাড়া দেবেন এবং সুরাহা করবেন।

এদিকে গুলশান ট্রাফিক বিভাগের উপ কমিশনার মিজানুর রহমান বলেন, সকাল ৮টা থেকে সড়কে যান চলাচল বন্ধ। এর ফলে পুরো গুলশান এলডকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো