Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেইমারের সঙ্গে দেখায় বার্সায় ফেরার প্রস্তাব দিলেন ইয়ামাল?

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৫ ১২:১০ | আপডেট: ২১ জুন ২০২৫ ১২:১৪

নেইমার-ইয়ামাল

ক্যারিয়ারের শুরু থেকেই নেইমারকে ‘আইডল’ মানেন তিনি। ব্রাজিলিয়ান তারকা ফুটবলারের সঙ্গে কবে দেখা হবে, এই অপেক্ষাতেই ছিলেন বার্সেলোনার তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। অবশেষে দেখা হলো দুজনের। ব্রাজিলে অবকাশ যাপনের সময় নেইমারের সঙ্গে দেখা কী আলোচনা হলো ইয়ামালের?

দারুণ এক মৌসুম কাটিয়ে লম্বা ছুটি কাটাচ্ছেন ইয়ামাল। নিজের কথিত প্রেমিকার সঙ্গে ব্রাজিলের সাও পাওলো, রিও ডি জেনিরোর বিভিন্ন পর্যটন স্পট ও দ্বীপে অবকাশ যাপন করছেন তিনি। সেই ছুটির শেষ প্রান্তে গিয়ে নেইমারের সঙ্গে দেখা হয়ে গেল ইয়ামালের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, নেইমারের সঙ্গে ফুটভলি, গলফ খেলছেন তিনি। দুজনের একসঙ্গে সাঁতারের ছবিও দেখা গেছে।

বিজ্ঞাপন

এই ভিডিও নিজের একাউন্টে শেয়ার করেছেন নেইমার। সেখানে ইয়ামাল কমেন্টও করেছেন। কমেন্টে নেইমারকে নিজের ‘ভাই’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

নেইমার-ইয়ামাল সাক্ষাৎকারে বার্সা সমর্থকরা পাচ্ছেন আরেকটি আভাস। অনেকেই বলছেন, দেখা করে নেইমারকে বার্সার ফেরার প্রস্তাব দিয়েছেন ইয়ামাল। এই মুহূর্তে সান্তোসে আছেন নেইমার। সেখান থেকে অবশ্য অন্য কোথাও পাড়ি জমানোর খবরটা বেশ ফলাও করেই প্রচার করেছে ইউরোপিয়ান গণমাধ্যম।

২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার। ৪ বছর সেখানে কাটিয়ে রেকর্ড পারিশ্রমিকে পিএসজিতে পাড়ি জমান নেইমার।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো