Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৭ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১৩:৪৫ | আপডেট: ২১ জুন ২০২৫ ১৭:৩৩

ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের অন্তত সাতটি অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। ঝড়ের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

শনিবার (২১ জুন) আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সংশোধিত পূর্বাভাসে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

এ অবস্থায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, বর্ষাকালের সক্রিয় অবস্থান ও জলীয় বাষ্পের আধিক্যের কারণে এসব অঞ্চলে ঝড়বৃষ্টির প্রবণতা দেখা যাচ্ছে। নদীপথে চলাচলকারী ছোট নৌযানগুলোকে সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো