Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘দাবি না মানা পর্যন্ত হল ত্যাগ করব না’

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১৯:৪৬ | আপডেট: ২২ জুন ২০২৫ ০০:৩৮

ডা. ফজলে রাব্বী হলের সামনে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

ঢাকা: ভবনে ঝুঁকি থাকলেও হল ত্যাগ করবেন না বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তারা বলছেন, ‘ঝুঁকিপূর্ণ হলেও আমাদের দাবি না মানা পর্যন্ত হল ত্যাগ করব না।’

শনিবার (২১জুন) বিকালে ডা. ফজলে রাব্বী হলের সামনে এমন মন্তব্য করেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

সিয়াম মোর্শেদ ও আলফাজ হোসেন নামে দুই শিক্ষার্থী বলেন, ‘বিকেলে জানতে পেরেছি কলেজ কর্তৃপক্ষ আমাদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু আমাদেরকে পরিস্কার করে কোনো কিছু বলা হয়নি। কেন আমরা হল ছেড়ে দেব। আমরা নিরাপদে ফিরে যাব তবুও হল ত্যাগ করব না। এই অল্প সময়ে হল ত্যাগ করে কোথায় যাব।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘যদি ভবনের কাজ করার জন্য হল ত্যাগ করতে বলে তাহলে হল ত্যাগ করতে সমস্যা নাই। আর যদি আমাদের যৌক্তিক দাবির আন্দোলনকে বন্ধ করার জন্য ত্যাগ করতে বলে,তবে আমরা হল ত্যাগ করব না।’

বিজ্ঞাপন

এর আগে, দুপুরে এক এক বিজ্ঞপ্তিতে হল ত্যাগের নির্দেশ দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো