Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাহিনুর বেগম হত্যা: কারাগারে সাবেক অতিরিক্ত আইজিপি বাহার

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১৯:৫৩ | আপডেট: ২২ জুন ২০২৫ ০০:৩৮

সাবেক অতিরিক্ত আইজিপি মো. ইকবাল বাহার

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার শাহিনুর বেগম হত্যা মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি মো. ইকবাল বাহারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (২১ জুন) বিকেলে ঢাকা মহানগর হাকিম মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এদিন তাকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার পরিদর্শক কাজী রমজানুল হক।

সাবেক এই অতিরিক্ত আইজিপির জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী মোর্শেদ আলম শাহিন ও স্বপ্না খানম। উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে ইকবাল বাহারকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

এর আগে, ২০ জুন সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে ইকবাল বাহারকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়। ইকবাল বাহার সবশেষ রাজধানীর রাজারবাগ টেলিকমের অতিরিক্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে স্বাভাবিক অবসরে যান পুলিশের সাবেক এই কর্মকর্তা।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরএম/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো