Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোববার সাবেক ৩ সিইসির নামে মামলা করবে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ২০:০৫ | আপডেট: ২২ জুন ২০২৫ ০০:৩৭

সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

ঢাকা: আগামীকাল রোববার (২২ জুন) সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নামে মামলা দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (২২ জুন) রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হবে বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।

তিনি আজ গণমাধ্যমকে জানান, মামলার আবেদনের কপি নিয়ে একটি প্রতিনিধিদল প্রথমে নির্বাচন কমিশনে (ইসি) যাবে। এরপর বেলা পৌনে ১১টায় শেরেবাংলা থানায় মামলার আবেদন করা হবে।

বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনগুলোতে দায়িত্বে থাকা নির্বাচন কমিশন ও কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের তদন্ত করতে এরইমধ্যে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত দিয়েছে।

বিজ্ঞাপন

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশনের অধীন, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সিইসি কেএম নূরুল হুদার অধীন ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সিইসি কাজী হাবিবুল আউয়ালের অধীন কমিশন সম্পন্ন করেছে।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনের আয়োজনের অভিযোগে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে একটি মামলা করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৬ কাজী শরিফুল হকের আদালতে মামলাটি দায়ের করেন সাবেক বিএনপি নেতা একরামুল করিম।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো