Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোববার চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ২৩:২১ | আপডেট: ২২ জুন ২০২৫ ১০:১২

ঢাকা: চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছে বিএনপির নয় সদস্যের উচ্চ পর্যাযের একটি প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২২ জুন) রাত ১০টা ১০ মিনিটে চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে তাদের।

শনিবার (২১ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য এক সপ্তাহ আগেই এ সফর চূড়ান্ত হয়।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

বিজ্ঞাপন

এই সফর সামনে রেখে বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর বারিধারায় চায়না দূতাবাসে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।

সারাবাংলা/এজেড/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো