Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাজারীবাগে ট্যানারি গলিতে ভয়াবহ আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ০২:৩৭ | আপডেট: ২২ জুন ২০২৫ ১৪:৪৪

হাজারীবাগে ট্যানারিতে আগুন। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকার হক ট্যানারির পাশে একটি গুদামে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। বাতাসের কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে শঙ্কা করছে এলাকাবাসী। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

রোববার (২২ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে হাজারীবাগ মোড়ে হক ট্যানারির পাশের গলিতে একটি খেলনার টিনশেড গোডাউন থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার মো. শাহজাহান হোসেন বলেন, ‘রাত ১টা ৪০ মিনিটে হাজারীবাগে একটি ট্যানারির পাশে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। তাৎক্ষণিক আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।’

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে হঠাৎ আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। বাতাসের গতি বেশি থাকায় মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয় মসজিদের মাইকেও সতর্কতা ও সহায়তা সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়।

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো