Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় ২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ০২:৫৬ | আপডেট: ২২ জুন ২০২৫ ১৪:৪৩

কুষ্টিয়া অবৈধ কারেন্ট জাল জব্দ। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: যৌথ অভিযানে কুষ্টিয়অ ২ কোটি ৭ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

রোববার (২২ জুন) রাত সাড়ে ১২ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘শনিবার (২১জুন) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত কুষ্টিয়া শহরের পৌর বাজারে একটি যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৩ হাজার ৮৪৪ কেজি অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি সাত লাখ ৬৬ হাজার টাকা।’

বিজ্ঞাপন

এ সময় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা মৎস্য অফিসার এবং কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে জব্দ করা অবৈধ জাল জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো