Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জে ২৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১২:৪৬ | আপডেট: ২২ জুন ২০২৫ ১২:৫০

২৬ লাখ টাকার সিরামিক কাপ ও ফুসকা জব্দ করেছে বিজিবি।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঢালারপাড় সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনার সময় সিরামিক কাপ ও ফুসকা জব্দ করেছে বিজিবি।

রোববার( ২২ জুন) সকালে দিকে তাহিরপুর উপজেলার ঢালারপাড় এলাকা থেকে টাস্কফোর্সের অভিযানে এসব পণ্য জব্দ করা হয়েছে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে নয় হাজার ৭০০ পিস ভারতীয় সিরামিক কাপ এবং ৭০০ কেজি ভারতীয় ফুসকা। যার আনুমানিক মূল্য প্রায় ২৬ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির।

বিজিবির এই কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সবখানে অব্যাহত রয়েছে। জব্দ করা ভারতীয় সিরামিক কাপ ও ফুসকা শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো