Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে সব ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন ২০২৫ ১৩:৫৩ | আপডেট: ২২ জুন ২০২৫ ১৪:৩৮

ছবি: আল জাজিরা

ইসরায়েলে রোববার (২২ জুন) সকালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম আরুতজ শেভা।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, চলমান ইরান-ইসরায়েল সংঘাতে এ পর্যন্ত ইসরায়েলের ১০ হাজারের বেশি মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছে। এরই মধ্যে ৩২ হাজারেরও বেশি মানুষ সরকারের কাছে তাদের বসতবাড়ি ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিপূরণের আবেদন করেছেন।

এর মধ্যে ইসরায়েলের প্রধান বিমানসংস্থাগুলো- এল আল, ইসরায়েল এয়ারলাইনস, আর্কিয়া এবং ইসরাএয়ার ঘোষণা দিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দেশে ফেরা ফ্লাইট স্থগিত রাখবে। ২৭ জুন পর্যন্ত তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল থাকবে।

বিজ্ঞাপন

এদিকে, যুক্তরাষ্ট্রের ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার পর মধ্যপ্রাচ্যের বড় একটি অংশের আকাশপথ এড়িয়ে চলছে বেশিরভাগ আন্তর্জাতিক ফ্লাইট।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো