Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৩:৫৫ | আপডেট: ২২ জুন ২০২৫ ১৪:৩৮

ঢাকা: রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের মুলতবি সংলাপ ফের শুরু হয়েছে। রোববার (২২ জুন) সকাল সাড়ে ১১টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ শুরু হয়।

এর আগে, কমিশন গত ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত মোট ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি পৃথক অধিবেশনে সংলাপ করে। এসব সংলাপে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আংশিক ঐকমত্য গড়ে উঠলেও কমিশনের মৌলিক কিছু প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত ছিল। সেই মতানৈক্য নিরসনে এবং সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে আজ থেকে পুনরায় শুরু হলো দ্বিতীয় ধাপের এই আলোচনা।

কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস গত ২ মে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ধাপের এই সংলাপ প্রক্রিয়ার উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

কমিশন সূত্রে জানা গেছে, মুলতবি থাকা বিষয়গুলোর মধ্যে রয়েছে নির্বাচনী পদ্ধতি সংস্কার, অন্তর্বর্তী সরকারের কাঠামো, রাজনৈতিক দলগুলোর আর্থিক স্বচ্ছতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং দুর্নীতিবিরোধী নীতিমালা—যেগুলোতে এখনো পূর্ণাঙ্গ ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় ধাপের সংলাপ পর্যায়ক্রমে চলবে এবং নতুন করে আরও কয়েকটি দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো