Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাবি প্রতীকে নিবন্ধন চায় জনতার দল

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৪:২৩ | আপডেট: ২২ জুন ২০২৫ ১৬:৩৮

ঢাকা: চাবি প্রতীকে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জনতার দল। রোববার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রাপ্তি ও জারি শাখায় আবেদন জমা দেন দলেল আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল ও সদস্য সচিব আজম খান।

‎আবেদন জমা দেওয়ার পর শামীম কামাল সাংবাদিকদের বলেন, নিবন্ধনের সকল শর্ত পূরণ করে আমরা আবেদন করেছি। আমাদের জেলা ও উপজেলা কমিটি আইন অনুযায়ী গঠন করা হয়েছে। এখন বাকি সিদ্ধান্ত নেবে কমিশন।

‎তিনি বলেন, আমরা দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য সাহসী, শিক্ষিত, দেষপ্রেমিক মানুষদের সংগঠিত করার চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য পরবর্তী প্রজন্ম, সামনে নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে পরবর্তী প্রজন্ম। গত ৫৪ বছরে দেশের রাজনীতিতে সুষ্ঠু ধারা তৈরি হয়নি। যে রাজনৈতিক সংস্কার, রাজনৈতিক প্রতিষ্ঠান তা গড়ে ওঠেনি। এই জায়গাতে আমরা মনে করি সৎ, শিক্ষিত ভালো মানুষ একত্র হই তাহলে সুষ্ঠু ধারা তৈরি করতে পারব।

‎সদস্য সচিব আজম খান বলেন, যে আশা আকাঙ্খার জন্য দল সৃষ্টি করেছি, তার নিবন্ধনের জন্য আবেদন জমা করলাম।

‎এ সময় দলটির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো