Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‎ইসির ৬ কর্মকর্তাকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৪:৪৯ | আপডেট: ২২ জুন ২০২৫ ১৫:০২

নির্বাচন কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ‎আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, পরিচালক ও উপসচিব পদের ছয় কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ জুলাইয়ের মধ্যে সবাইকে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

‎রোববার (২২ জুন) নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা আলাদা প্রজ্ঞাপনে বদলির এ বিষয়টি জানা গেছে।

‎জানা গেছে, নির্বাচন কমিশনের উপসচিব মো. ফরিদুল ইসলামকে বদলি করে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে এবং রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলামকে বদলি করে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।

‎রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনকে বদলি করে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব করা হয়েছে।

‎এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রশাসন ও অর্থ শাখার পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে বদলি করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক করা হয়েছে।

‎নির্বাচন কমিশনের উপসচিব মো. হুমায়ুন কবিরকে ইসির বাজেট শাখায় এবং বাজেট শাখার উপসচিব মোহাম্মদ হাবিবুর রহমানকে বদলি করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রশাসন ও অর্থ শাখার পরিচালক করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো