Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৪:৫২ | আপডেট: ২২ জুন ২০২৫ ১৪:৫৪

তারাকান্দা থানা।

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দার বাগুন্দা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

রোববার (২২ জুন) শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জিকে পরিবহনের একটি বাস বেলা ১২টার দিকে তারাকান্দার বাগুন্দা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি, পিকআপ ভ্যান ও হ্যান্ডট্রলির সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সাতজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো মেলেনি।

ঘটনাটি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতান।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো