Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে ইজিবাইক চালক হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৫:২৪

গজারিয়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নরসিংদী: নরসিংদীর পলাশে ইজিবাইক চালক দেলোয়ার হোসেনের (৩০) হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

রোববার (২২ জুন) সকালে উপজেলার গজারিয়া বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নিহত দেলোয়ার উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া এলাকার আবু সাঈদের ছেলে।

এ সময় বক্তব্য দেন নিহত দেলোয়ার হোসেনের বাবা আবু সাঈদ, স্ত্রী রাকিবা বেগম, মা জিনুবা সুলতানা ও স্থানীয়দের পক্ষে গজারিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয়রা।

বক্তারা বলেন, ‘দেলোয়ার খুবই ভালো ছেলে ছিল। আমরা তার হত্যাকারীদের ফাঁসি চাই। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।’

বিজ্ঞাপন

এর আগে, গত ১৫ জুন সকালে পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের পাশে ধনারচর এলাকার এক কলাবাগান থেকে ইজিবাইক চালক দেলোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করলেও বাকি আসামিরা এখনো পলাতক রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো