Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় ১২ দফা দাবিতে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৫:৫৪

সংবাদ সম্মেলন

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বিপ্লবী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদসহ ১২ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জুলাই আহত যোদ্ধারা।

রোববার (২২ জুন) দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই আহত যোদ্ধা নাজমুস সাকিব। এসময় তারা আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, আওয়ামী লীগ নিষিদ্ধকরণসহ ১২ দফা বাস্তবায়নের দাবি জানান।

সংবাদ সম্মেলনে নাজমুস সাকিব আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিজেদের সদস্য ও ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদের কবর রচনা করা হয়েছে। এরপর আমরা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ভালো কিছু আশা করছি, যাতে আমাদের শহিদ পরিবারগুলো এবং আহত যোদ্ধারা ভালো মূল্যায়ন পায়। যেমন তেমন জুলাই ঘোষণাপত্র মেনে নেবো না। আমরা যারা ‘যুদ্ধ করেছি’ আমাদের সবার আকাঙ্ক্ষা পূরণ করে একটা জুলাই ঘোষণাপত্র ও সনদ দিতে হবে।

বিজ্ঞাপন

এসময় সংবাদ সম্মেলনে জুলাই আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো