Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শামীম ওসমানের প্লট জব্দসহ ১২ কোটি টাকা অবরুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৬:১৪ | আপডেট: ২২ জুন ২০২৫ ২০:০৯

সাবেক এমপি শামীম ওসমান।

ঢাকা: নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের নামে থাকা পূর্বাচল-উত্তরার দুটি প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তার স্বার্থ সংশ্লিষ্ট ২৯ ব্যাংক হিসাবের ১২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৫২০ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

রোববার (২২ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এসব জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক রেজাউল করিম।

অবরুদ্ধ হওয়া ২৯টি ব্যাংক হিসাব শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান, ছেলে ইমতিনান ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, পুত্রবধূ ইরফানা আহমেদ রাশমীর নামে রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তরা পলাতক অবস্থায় স্থাবর সম্পদ বিক্রিসহ ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো