Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নির্ধারণের প্রস্তাব জামায়াত নেতার

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৬:৩০ | আপডেট: ২৩ জুন ২০২৫ ০১:৪৪

ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান দ্বিতীয় ধাপের সংলাপে এ প্রস্তাব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

ঢাকা: একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকতে পারবেন—এমন প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

রোববার (২২ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান দ্বিতীয় ধাপের সংলাপে এ প্রস্তাবনা দেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আজকের আলোচনায় আমি বলেছি, আমরা যেন বার-তারিখ বা ব্যক্তিবিশেষ নিয়ে আলোচনা না করে একটি জাতীয় ঐকমত্যে পৌঁছাই যে, একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। এ বিষয়ে তিনটি দল বাদে প্রায় সবাই একমত হয়েছেন।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “বাংলাদেশে সাধারণত দুই পূর্ণ মেয়াদে ১০ বছর হয়। এই কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। আমরা মনে করি, এ সিদ্ধান্তই এখন সময়ের দাবি।”

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে এই সংলাপ চলমান রয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের এই সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো