Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর যুবককের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৮:০০ | আপডেট: ২২ জুন ২০২৫ ২০:০৩

প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজের ২দিন পর কামরুল হুদা (৪০) নামে এক যুবককের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ জুন) বিকালে উপজেলার বারগাও ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের একটি পুকুর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কামরুল হুদা উপজেলার বারগাও ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের সামছুল হক মোল্লাবাড়ির মৃত গোলাম মোস্তফার ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, দীর্ঘ দিন থেকে নিহত কামরুল হুদার সঙ্গে পাশ্ববর্তী বাড়ির লোকজনের জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত ২০ জুন কামরুল হুদা সকালে বাড়ির থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে আত্মীয় স্বজনের বাড়িতে সন্ধান করেও তাকে পায়নি। শনিবার (২১ জুন) রাতে নিহতের মা মফিজা খাতুন সোনাইমুড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। রোববার বিকালে স্থানীয় লোকজন বাড়ির পার্শ্ববর্তী পুকুরে কামরুলের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

বিজ্ঞাপন

সোনামুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, নিখোঁজ যুবককের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো