Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে সাপের কামড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৮:৩০

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে ফিরোজা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (২২ জু) দুপুরে যাদুরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরবেশ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২২ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের বিক্রিবিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজা খাতুন উপজেলার যাদুরচর ইউনিয়নের বিক্রিবিল এলাকার ফেরদৌস আলীর স্ত্রী। তিনি চার কন্যা সন্তানের জননী।

যাদুরচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড সদস্য ফরমান আলী জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন ফিরোজা খাতুন। এ সময় একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো