Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানে ওআইসি দেশগুলোর প্রতি পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৮:৫৯ | আপডেট: ২২ জুন ২০২৫ ১৯:৫৬

ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে বক্তব্য রাখছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন – (ছবি : সংগৃহীত)

ঢাকা: আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে চলমান আইনি কার্যক্রমে অর্থায়নে সহায়তা এবং কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার জন্য ওআইসিভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক সেশনে বক্তব্য রাখাকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ আহবান জানান।

রোববার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অপর্যাপ্ত তহবিলের অভাবে কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের মানবিক সহায়তা ব্যাহত হচ্ছে। বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা আশঙ্কাজনকভাবে কমছে। ২০২৪ সালে জাতিসংঘের প্রাক্কলিত প্রয়োজনীয় তহবিলের মাত্র ৬৮ শতাংশ গত বছর পাওয়া গেছে।’

বিজ্ঞাপন

তিনি জানান, তহবিল সংকটের কারণে গত ৩ জুন থেকে ইউনিসেফ শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এছাড়া ডব্লিউএফপি খাদ্য রেশন কমিয়েছে। সেপ্টেম্বরের মধ্যে তহবিল না পাওয়া গেলে তা আরও কমবে।

সারাবাংলা/একে/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো