Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানে চলমান সংঘাত নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৯:০৭ | আপডেট: ২২ জুন ২০২৫ ২২:১০

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক শাহ আসিফ রহমান।

ঢাকা: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ।

রোববার (২২ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক শাহ আসিফ রহমান উদ্বেগ প্রকাশ করেন।

শাহ আসিফ রহমান বলেন, ‘এই ধরনের পরিস্থিতি একটি এরইমধ্যে নাজুক একটি অঞ্চলের স্থিতিশীলতা আরও বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ।’

তিনি আরও বলেন, ‘যেকোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে বাংলাদেশ তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করছে।’

বিজ্ঞাপন

মহাপরিচালক আরও বলেন, ‘বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে অনুরোধ করছে।’

তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিরসনে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের জন্য বাংলাদেশ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছে।’

মহাপরিচালক শাহ আসিফ রহমান জানান, ‘বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, গঠনমূলক আলোচনা, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলাই দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনের একমাত্র টেকসই পথ।’

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো