Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দলগুলোর অনমনীয়তায় কেয়ামত পর্যন্তও ঐকমত্য সম্ভব নয়: নুর

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৯:৪৬ | আপডেট: ২৩ জুন ২০২৫ ০১:৩৯

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

ঢাকা: রাজনৈতিক দলগুলোর অনমনীয় অবস্থানের কারণে কেয়ামত পর্যন্তও ঐকমত্যে পৌঁছানো সম্ভব নয় বলে মন্তব্য করছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রোববার (২২ জুন) সকালে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার আলোচনা শেষে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘গত তিনদিন ধরে মূল বিষয়গুলো অমীমাংসিত রয়ে গেছে। অনেক বিষয়ে আমরা নিজেদের অবস্থান থেকে সরে এসে সমঝোতায় আসছি। কিন্তু ২-৩টি দল তাদের পার্টির কনফার্মেশন ছাড়া কিছু বলছে না। তারা ক্লিয়ারেন্স নিচ্ছে, সিদ্ধান্ত দিচ্ছে না। এভাবে চললে কেয়ামত পর্যন্ত ঐক্য হবে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘শতভাগ ঐক্য কোনোভাবেই সম্ভব নয়। আমরা বারবার বলেছি, কতটুকু একমত হলে সেটাকে ঐক্য বলা যাবে, সেই মাপকাঠি নির্ধারণ করা উচিত। জাতীয় ঐকমত্য কমিশন যেন রেফারির ভূমিকায় থাকে এবং সকলের মতামত শুনে একটি সিদ্ধান্তে পৌঁছায়।’

তিনি বলেন, ‘অনেকগুলো বিষয়ে নিজেদের অবস্থান থেকে সরে এসে একমত হচ্ছি আমরা। কিন্তু এখানে কিছু কিছু দল একেবারে নিজেদের অবস্থানে অনড়। দুই থেকে তিনটি দল তাদের পার্টির কনফার্মেশন নিতে হচ্ছে, দল থেকে ক্লিয়ারেন্স নিতে হচ্ছে। যদি এভাবে চলতে থাকে, কেয়ামত পর্যন্ত কোনো ঐক্যের সম্ভাবনা দেখি না।’

আজকের আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, জামায়াত, সিপিবি, এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, গণসংহতিসহ ৩০টি রাজনৈতিক দল।

এর আগে, সর্বশেষ গত বৃহস্পতিবারের আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আলোচনা হয়। তবে সেদিন এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো ও জাতীয় ঐকমত্য কমিশন।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো