Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় অজ্ঞাত নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ২০:৪৮

প্রতীকী ছবি

খুলনা: খুলনায় পৃথক স্থান থেকে অজ্ঞাত নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ জুন) দুপুরে  মহানগরীর ময়ূরী আবাসিক এলাকার কাশবন ও ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়ন মধ্যপাড়া বান্দা এলাকার ঘেরের পাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়।

তাদের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম জাহিদুর রহমান। তিনি ডুমুরিয়া এলাকার বাসিন্দা আইয়ুব আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, জাহিদুর রহমান হরিণটানা থানা এলাকায় বসবাস করতেন। তিনি ইজিবাইকচালক ছিলেন। গত ১০ জুন রাত থেকে সে নিখোঁজ । নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। রোববার দুপুর ৩টার দিকে ময়ূরী আবাসিক এলাকার কাশবন থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাসার জানান, জহিদুর রহমান ভাড়ায় ইজিবাইকচালক। তাকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে ইজিবাইক নিয়ে গেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

অপরদিকে, দুপুর সোয়া ২ টার দিকে ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়ন মধ্যপাড়া বান্দা এলাকার অসিম কুমারের ঘেরের পাড় থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, মরদেহের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ হত্যাকাণ্ড তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো