Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সেমিনারে প্রধান বিচারপতি / ‘এ সরকারের আমলে মামলা দায়েরের চেয়ে নিষ্পত্তি বেশি’

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ২১:১৩ | আপডেট: ২২ জুন ২০২৫ ২২:০৯

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

ঢাকা: এই সরকারের আমলে যে পরিমাণ মামলা হয়েছে, তার চেয়ে বেশি নিষ্পত্তি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

রোববার (২২ জুন) বিকেলে হোটেল ইন্টার কন্টিনেন্টালে সুপ্রিম কোর্ট আয়োজিত ‘জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইফিসিয়েন্সি’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগকে অন্যের অবকাঠামো ছাড়া চলার সক্ষমতা অর্জন করতে হবে। একইসঙ্গে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের দাবি জানান।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, বিচার বিভাগে আর্থিক ও বুদ্ধিবৃত্তিক দুর্নীতি দূর করতে এবং এসব অপরাধের সঙ্গে জড়িতদের জুডিশিয়াল কাউন্সিলের মুখোমুখি করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এই সরকারের সময় রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে বিচার করা হচ্ছে না। বিগত দশ মাসে একটি গুমের ঘটনাও ঘটেনি। ক্রসফায়ার হয়নি। মামলায় সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। কিন্তু এসব বিগত সরকারের সময়ে অহরহ হয়েছে।’

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি সারাদেশে ঘুরে ঘুরে সব কিছুই দেখেছেন। আপনি একটা সভ্য সমাজ গড়তে চাচ্ছেন। আপনার এসব চাওয়াকে পজিটিভ দেখছি। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহিদ মুগ্ধসহ হাজারও শহিদের ময়নাতদন্ত করা হয়নি। এসব ভেবে দেখারও আহ্বান জানান তিনি।

সারাবাংলা/আরএম/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো