Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেনারসি পল্লীতে বন্ধুর ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ০২:৫৪ | আপডেট: ২৩ জুন ২০২৫ ১০:৩৮

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর পল্লবীর বেনারসি পল্লী এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে সিফাত (১৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে মিরপুর ১১ বেনারসি পল্লী এলাকায় ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় তাকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

সিফাতদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামে। বর্তমানে মিরপুর ১১ নম্বর সেকশন বেনারসি পল্লী এলাকায় থাকেন। সিফাত ওই এলাকার ইউনিক গ্রামার স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

ঢাকা মেডিকেলে সিফাতের বাবা মো. শাহিন জানান, রাতে মিরপুর ১১ বেনারসি পল্লী এলাকায় বন্ধু আসিফের সঙ্গে কোনো এক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসিফ সিফাতের পেটের বাম পাশে ছুরিকাঘাত করে। পরে অন্য বন্ধুরা মিলে সিফাতকে স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যায়। তবে, কী বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে তা জানাতে পারেননি সিফাতের বাবা।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে মিরপুর পল্লবী এলাকা থেকে ওই শিক্ষার্থীকে স্বজনরা ঢাকা মেডিকেলে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার পেটের বাম পাশে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো