Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কামরাঙ্গীরচরে ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ০৮:২৭ | আপডেট: ২৩ জুন ২০২৫ ১০:৩৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে ধারালো অস্ত্রের আঘাতে রকি (৩১) নামে এক যুবক খুন হয়েছেন।

রোববার (২২ জুন) দিবাগত রাত ১২টার দিকে কামরাঙ্গীরচর মাতবর বাজার বেরিবাধ এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রুবেল জানান, মাদবর বাজার এসহাক মেম্বার গলিতে রকিদের নিজেদের বাড়ি। তার বাবার নাম আমান। রকি পেশায় তেমন কিছুই করেন না। টাকা পয়সা লেনদেন নিয়ে স্থানীয় পলাশ নামে এক যুবকের সঙ্গে কাটাকাটি হয় রকির। এক পর্যায়ে ধারালো চাকু দিয়ে এলোপাতারি আঘাত করে রকিকে। এতে গুরুতর আহত হন রকি। পরে তাকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে কামরাঙ্গীরচর এলাকা থেকে ওই ব্যক্তিকে প্রতিবেশীরা ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক ঘোষণা করেন। তার বাম বুকের পাশে ও হাতে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা /এসএসআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো