Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আনারস, কলম ও ঘণ্টা প্রতীক চায় বাংলাদেশ আমজনগণ পার্টি

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ০৮:৩২ | আপডেট: ২৩ জুন ২০২৫ ১০:৪৪

বক্তব্য দিচ্ছেন আমজনগণ পার্টির আহ্বায়ক মো. রফিকুল আমীন। ছবি: সারাবাংলা

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রাজনৈতিক দলের নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’।

‎রোববার (২২ জুন) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলটির আহ্বায়ক মো. রফিকুল আমীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আবেদন জমা দেয়।

‎এ সময় আমজনগণ পার্টির আহ্বায়ক মো. রফিকুল আমীন বলেন, ‘আমরা বিশ্বাস করি বহুদলীয় গণতন্ত্র চর্চার পথ সুগম করতে কমিশন আমাদের দলের নিবন্ধন দেবেন। আমরা আশা করি গণতন্ত্রের চর্চা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আমাদের দলকে নিবন্ধন দিয়ে বাংলাদেশের রাজনীতির সুষ্ঠু ধারা চালু করার সহযোগিতা করবেন।’

‎তিনি আরও বলেন, ‘আমরা সকলের সহযোগিতা চাচ্ছি। বিশেষ করে গণমাধ্যমের বন্ধুদের সহযোগিতা পেলে আমরা আগামীতে বিভিন্ন থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে অফিস, কমিটি এবং রাজনৈতিক তৎপরতা চালু করতে পারব ইনশাআল্লাহ।’

‎এ সময় দলটি প্রতীক হিসেবে আনারস, কলম এবং ঘণ্টা চেয়েছে।

‎আমজনগণ পার্টির সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন, ‘আজকে আমরা নিবন্ধন পাওয়ার জন্য আবেদন জমা দিলাম। গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন দিবেন বলে আশা করছি।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো