Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আর্থিক দৈন্যতায় বিষপানে সংবাদকর্মীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ০৮:৪৫ | আপডেট: ২৩ জুন ২০২৫ ০৯:১২

মৃত সংবাদকর্মী শাওন চক্রবর্তী।

বরিশাল: বরিশালের উজিরপুরে কীটনাশক পানে শাওন চক্রবর্তী (৩২) নামে এক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে।

রোববার (২২ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওন নামের ওই সংবাদকর্মীর মৃত্যু হয়।

শাওন চক্রবর্তী উজিরপুর উপজেলার পূর্ব বামরাইল গ্রামের কুটিশ্বর চক্রবর্তীর ছেলে। তিনি উজিরপুর পৌর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও উপজেলা পুরোহিত কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আর্থিক দৈন্যতায় এক ছেলে সন্তানের জনক শাওন চক্রবর্তী বেশ কয়েকদিন থেকে চরম হতাশাগ্রস্ত ছিলেন। গত কয়েকদিন আগে নিজের ফেসবুক আইডি থেকে শাওন তার আত্মহত্যার জন্য পরিবারের কেউ দায়ী নয়, তার শিশু ছেলের ভবিষ্যত নিয়ে চরম হতাশাগ্রস্ত মর্মে একটি পোস্ট করেন। বিষয়টি সবার নজরে আসার পর তাকে পরিবারের সদস্য ও সহকর্মীরা অনেক বোঝানোর পর ফেসবুক পোস্টটি ডিলেট করা হয়।

বিজ্ঞাপন

এরপর শনিবার (২১ জুন) দিবাগত রাতে পরিবারের সবার অজান্তে শাওন চক্রবর্তী কীটনাশক পান করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ওইদিন রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রোববার সকালে তার মৃত্যু হয়।

এদিকে, শাওন চক্রবর্তীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরলে সহকর্মী, এলাকাবাসী ও পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো