Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় আরও ২ ব্যক্তির করোনা শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ০৮:৫৪ | আপডেট: ২৩ জুন ২০২৫ ০৮:৫৭

প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরায় আরও দুই ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে।

রোববার (২২ জুন) সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার এ তথ্য জানান। এর আগে, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করলে তাদের করোনা শনাক্ত হয়।

করোনা আক্রান্তরা হলেন-সাতক্ষীরার তালা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত জগবন্ধু সেন এর ছেলে রামপ্রসাদ সেন (৭৫) ও শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হাজীপুর গ্রামের সামছুর রহমান মোড়লের ছেলে ও জেলা প্রশাসনের সিএ সাদ্দাম হোসেন (৩৩)।

তালা উপজেলার মোবারকপুর গ্রামের সুমন সেন জানান, তার ছোট ভাই সমীর সেন কুষ্টিয়া শহরের পুরাতন আলফা মোড়ে পেশাগত কারণে বসবাস করেন। সেখানে সে ক্রিকেট ব্যাট তৈরির কারখানায় কাজ করে। কয়েকদিন আগে বাবা রামপ্রসাদ সেন সমীরের বাসায় বেড়াতে যায়।

বিজ্ঞাপন

সেখানে তিনি শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তাকে করোনা পরীক্ষার জন্য অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষায় তার করোনা ধরা পড়ে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. দেলোয়ার হোসেন জানান, জেলা প্রশাসনের সিএ সাদ্দাম হোসেন শারীরিক অসুস্থতার কারণে রোববার সকালে হাসপাতালে এলে তার কফ পরীক্ষা করলে করোনা শনাক্ত হয়। তবে তিনি হাসপাতালে ভর্তি হননি।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, তালার রামপ্রসাদ সেন ও ডিসি অফিসের সিএ সাদ্দাম হোসেনের করোনা পজিটিভ হলেও তার ভর্তি না হয়ে নিজ নিজ দায়িত্বে আইসোলশনে আছেন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো