Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১০:১৩ | আপডেট: ২৩ জুন ২০২৫ ১২:১১

বৃষ্টিস্নাত ঢাকা। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। এতে করে ওইসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (২৩ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকাগুলোর নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী যাত্রী ও নৌযানগুলোকেও বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো