Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে আ.লীগের ২ কর্মী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ২০:০৮

চট্টগ্রামে সাময়িক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ কর্মী গ্রেফতার। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারা দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটার আয়োজন করেছিল বলে জানা গেছে।

সোমবার (২৩ জুন) বিকেলে নগরীর চান্দগাঁও থানার নুরনগর হাউজিং সোসাইটি মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়। চান্দগাঁও ও কর্ণফুলী থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালিয়েছে।

গ্রেফতার দুজন হলেন- মো. হানিফ (৩২) ও সাজ্জাদ হোসেন (৩০)। হানিফের বাড়ি লোহাগাড়া উপজেলায়, থাকেন নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায়। সাজ্জাদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ এলাকায়। উভয়ই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নুরনগর হাউজিং সোসাইটির মাঠে বিকেল ৫টার দিকে কেক কাটার আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করি। তারা এর আগেও নগরীর বিভিন্নস্থানে ঝটিকা মিছিল করেছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো