Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বড়লেখা সীমান্তে একমাসে ৩১৩ জনকে ‘পুশইন’ বিএসএফ’র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ২০:২৭ | আপডেট: ২৪ জুন ২০২৫ ০০:৫২

বাংলাদেশ-ভারত সীমান্ত। ছবি: সংগৃহীত

সিলেট: মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত সবশেষ ১২ জন রোহিঙ্গাসহ আরও ১৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে গত এক মাসে শুধুমাত্র বড়লেখা উপজেলার বিভিন্ন সীমান্ত রুট দিয়ে মোট ৩১৩ জনকে পুশইন করা হলো।

সোমবার (২৩ জুন) সকালে উপজেলার লাতু সীমান্ত নতুন করে এ পুশইন হয়।

সোমবার সকালে লাতু সীমান্তবর্তী চা বাগান থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লাতু বিওপির টহল বাহিনী বিএসএফের পুশইন করা এই ১৬ জনকে আটক করে। আটকের বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন।

আটকদের মধ্যে ৮ শিশু, ৪ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন।

বিজিবি ও স্থানীয় জনসাধারণের কড়া নজরদারি সত্ত্বেও বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন অব্যাহত থাকায় সীমান্তে উৎকণ্ঠা থামছে না। বড়লেখা সীমান্তের বিভিন্ন রুট দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে এই ১৬ জনসহ গত এক মাসে মোট ৩১৩ জনকে আটক করল বিজিবি।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, আটকদের দেওয়া তথ্য অনুযায়ী, ভোররাতে ভারতের সীমানার একটি ফটক দিয়ে তাদের অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে পুশইন করেছে বিএসএফ। পরে উপজেলার লাতু সীমান্তবর্তী বিওপি এলাকার একটি চা-বাগানে ঘোরাঘুরি করতে দেখে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ জানান, লাতু সীমান্তে বিওপির টহল দল ১৬ জনকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশি। রোহিঙ্গাদের নিশ্চিত করার জন্য বিভিন্ন শরণার্থী ক্যাম্পের সঙ্গে যোগাযোগ এবং পাশাপাশি এনআইডি যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। যাচাই-বাছাই ও শনাক্ত হওয়ার পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো