Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পদোন্নতি পেলেন দুদকের ৪ কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ২০:৫১ | আপডেট: ২৪ জুন ২০২৫ ০০:৫২

ঢাকা: পরিচালক পদে চার কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সোমবার (২৩ জুন) প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করে সংস্থাটি।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- মো. হেজাজ উদ্দিন শরীফ, মো. রফিকুল ইসলাম, মো. ফজলুল হক ও মোহাম্মদ নূরুল হুদা।

দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) দাউদ হোসেন চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের বর্ণিত কর্মকর্তাদের ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ এর ৫ম গ্রেডে ‘পরিচালক’ পদে পদোন্নতি দেওয়া হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সবাই বর্তমানে দুদকের প্রধান কার্যালয়ে কর্মরত রয়েছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরএম/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো